Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Thursday , ২৬ ডিসেম্বর ২০২৪ | ০১:৩৭ অপরাহ্ন

আমি বিয়েতে সেঞ্চুরি করতে চাই

অনলাইন ডেস্ক : ২৬ ডিসেম্বর ২০২৪

বাংলা সিনেমার এক সময়ের জনপ্রিয় নায়িকা সিমলা, যিনি ‘ম্যাডাম ফুলি’ চরিত্রে অভিনয় করে দর্শকদের মনে স্থায়ী জায়গা করে নিয়েছিলেন, সম্প্রতি একটি টক শোতে নিজের বিয়ে নিয়ে এমন এক মন্তব্য করেছেন, যা এখন রীতিমতো ভাইরাল।

শাহরিয়ার নাজিম জয়ের সঞ্চালনায় এক প্রশ্নে সিমলাকে জিজ্ঞেস করা হয়েছিল, তিনি আসলে কয়টি বিয়ে করতে চান? সিমলা হেসে জবাব দেন, আমি ১০০টি বিয়ে করতে চাই। শচীন টেন্ডুলকার যেমন ক্রিকেটে সেঞ্চুরি করেছেন, আমিও বিয়েতে সেঞ্চুরি করতে চাই।

তার এই মন্তব্যে হেসে কুটিকুটি হয়েছেন উপস্থিত দর্শকরা। সোশ্যাল মিডিয়ায় এখন চলছে সিমলার ‘বিয়ে সেঞ্চুরি’র ট্রেন্ড। কেউ লিখছেন, সিমলার সামনে এখন ৯৯টা ইনিংস বাকি। আবার কেউ বলছেন, ক্রিকেটে সেঞ্চুরি কঠিন, কিন্তু বিয়েতে সেঞ্চুরি করা আরও কঠিন হবে।

সিমলার এই মন্তব্য কৌতুকের ছলে বলা হলেও, এটি এখন বিনোদন জগতে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। দেখা যাক, সিমলা আদৌ ‘বিয়ে সেঞ্চুরি’র পিচে ব্যাট করতে নামেন কি না।

বিবিএন/ ২৬ ডিসেম্বর / অচ

বাংলা সিনেমার এক সময়ের জনপ্রিয় নায়িকা সিমলা......সংগৃহীত ছবি