Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Friday , ২৭ ডিসেম্বর ২০২৪ | ০৫:৩৭ অপরাহ্ন

বেসরকারি সংস্থায় নিয়োগ বিজ্ঞপ্তি

অনলাইন ডেস্ক : ২৭ ডিসেম্বর ২০২৪

বেসরকারি সংস্থা জাগো ফাউন্ডেশন জনবল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি ঢাকায় সফটওয়্যার সিস্টেমস অ্যাডমিনিস্ট্রেটর পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

পদের নাম: সফটওয়্যার সিস্টেমস অ্যাডমিনিস্ট্রেটর

পদসংখ্যা: ১

যোগ্যতা: বিএসসি ডিগ্রি থাকতে হবে। কোনো বেসরকারি সংস্থায় সংশ্লিষ্ট ক্ষেত্রে দুই থেকে তিন বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। সফটওয়্যার ইমপ্লিমেন্টেশন, জোহো সিআরএম, ক্যানভা, গুগল ওয়ার্কস্পেস, ক্লিকআপ ও জোহো বুকসের কাজে দক্ষ হতে হবে। ওয়ার্কফ্লো অটোমেশন ও ইউজার পারমিশন সেটিংস বিষয়ে জানাশোনা থাকতে হবে। সফটওয়্যার প্ল্যাটফর্ম, যেমন জোহো স্যুট, ক্লিকআপ, মেইলচিম্প, গুগল ওয়ার্কস্পেস, মাইক্রোসফট ৩৬৫, গুগল অ্যানালিটিকস ৪, গুগল অ্যাড ম্যানেজার, মেটা অ্যাডস ম্যানেজার, এডব্লিউএস ও ক্যানভার ব্যবহার জানতে হবে। সফটওয়্যার অ্যাডমিনিস্ট্রেশন বা আইটি সিস্টেমসে সার্টিফিকেশন থাকতে হবে। সমস্যা সমাধান ও ট্রাবলশুটিংয়ে পারদর্শী ও যোগাযোগে দক্ষ হতে হবে।

বয়স: ২৮ থেকে ৪০ বছর

কর্মস্থল: ঢাকা

বেতন: মাসিক বেতন ৫০,০০০ থেকে ৬০,০০০ টাকা।

সুযোগ-সুবিধা: টি/এ, প্রভিডেন্ট ফান্ড, বছরে দুটি উৎসব বোনাস, বার্ষিক বেতন বৃদ্ধি ও সপ্তাহে দুই দিন ছুটির সুযোগ আছে।

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীদের এই লিংক থেকে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে Apply Online বাটনে ক্লিক করে আবেদন করতে হবে।

আবেদনের শেষ সময়: ২২ জানুয়ারি ২০২৫।

বেসরকারি সংস্থা জাগো ফাউন্ডেশন জনবল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।.....সংগৃহীত ছবি