Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Saturday , ০৪ জানুয়ারি ২০২৫ | ১২:৪৮ অপরাহ্ন

বদলগাছীতে সরকারি নতুন বই পেতে দিতে হয়েছে টাকা, টাকা না দিলে মেলেনি বই

প্রতিনিধি বদলগাছী,নওগাঁ ০৪ জানুয়ারি ২০২৫

 নওগাঁর বদলগাছীতে প্রাথমিক শ্রেনীর সরকারি বই পেতে শিক্ষার্থীদের দিতে হয়েছে নগত টাকা। টাকা ছাড়া বই পায়নি বিদ‍্যালয়ের কোমলমতি শিশু শিক্ষার্থীরা। উপজেলা সহকারী শিক্ষা অফিসার মিজানর রহমানের উপস্থিতিতে প্রতি সেট বই বাবদ প্রতি শিক্ষার্থীর কাছ থেকে  ২০০ টাকা নিয়েছেন প্রধান শিক্ষিক। এছাড়াও ৬ষ্ঠ শ্রেনীতে ভর্তির জন‍্য  ৫ম শ্রেনীর প্রসংসা পত্র পেতে ও দিতে হচ্ছে ১৫০ থেকে ২০০টাকা বলে স্থানীয় অভিভাবক ও এলাকাবাসীর অভিযোগ করেছেন। বই বাবদ টাকা নেওয়ার অভিযোগ উঠেছে বদলগাছী উপজেলার আধাইপুর  ইউনিয়নের বিঞ্চুপুর সরকারি প্রাথমিক বিদ‍্যালয়ের প্রধান শিক্ষিক লিন্ডা রাখার বিরুদ্ধে।

 এলাকাবাসী  জানান,  বুধবার (১ জানুয়ারি) থেকে নতুন বছরের নতুন বই দেওয়ার সময় যারা এই টাকা দিয়েছে প্রথমে তাদের বই দেওয়া হয়েছে। আর যারা টাকা দিতে পারেনি তাদেরকে বই না দিলে সেই শিক্ষার্থীরা বাড়িতে গিয়ে তাদের অভিভাবকদের জানালে অভিভাবকরাসহ স্থানীয়রা এসে চাপ দিলে পরবর্তীতে বাকী শিক্ষার্থীদের বই দেওয়া হয়  বৃহস্পতিবার সকালে এ ব‍্যপারে বিদ‍্যালয়ে গেলে প্রতিপক্ষ টাকা ফেরত দেবার আশ্বাস দেন।

৩ জানুয়ারী শুক্রবার বিকেলে  বিষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে স্থানীয় এলাকাবাসী ও অভিভাবকদের  সাথে েকথা বললে ঘটনার সত‍্যতা মিলে। ৪র্থ শ্রেনীর ছাত্রী রুবাইয়ার মা জানান,  মেয়েকে নিয়ে বই নিতে গেলে প্রধান শিক্ষিকা ৪র্থ শ্রেনীর বইয়ের জন‍্য ২০০ টাকা চান।অভিভাবক আবু তালেব জানান, সরকারি বই নিতে টাকা দিতে হয় তিনি জানতেনে না। এছাড়াও ঐ বিদ‍্যালয়ের তৃতীয় শ্রেণীর শিশু শিক্ষার্থী নন্দ, অরন্য সহ আরো কয়েকজনের  কাছ থেকে সরকারি পাঠ্যবই দিয়ে  টাকা নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। 

স্থানীয় সবুজ,রাজু বলেন, এর আগেও  এই প্রধান শিক্ষিক  ঠিকাদারের কাছ থেকে টাকা নিয়ে বিদ‍্যালয়ের কমলমতি শিশুদের দিয়ে ঠিকাদারের মালামাল আনা নেওয়া করিয়েছেন। 

 স্থানীয় মাফিজুল, আলম, শ্রীকৃষ্ণসহ নাম প্রকাশে অনিচ্ছুক আরো অনেকে জানান, প্রধান শিক্ষক নিজ এলাকার সুবাধে আরো আগে থেকেই স্কুল সংস্কারের কথা বলে  টাকা নেন। যার কোন হিসেব পত্র নেই।  সরকারি স্কুলে বিনামূল্যে বই দেওয়ার দিনে নগদ টাকা নেওয়া পুরোপুরি অনিয়ম।  তারা এর সুষ্ঠ বিচার দাবি করেন ।প্রধান শিক্ষক  বিদ‍্যালয়ের গাছের খড়ি বিক্রি করে নাম মাত্র টাকা জমা দেখিয়েছেন।

এ বিষয়ে জানতে চাইলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসা. লিন্ডা রাখা বলেন, বইয়ের জন্য টাকা নেওয়ার অভিযোগ সত্য নয়। তিনি  স্কুলের উন্নয়নের জন্য টাকা নিয়েছেন। এই টাকা  স্কুল সংস্কারের কাজে ব্যবহার করা হবে। সরকারি বই দিয়ে টাকা নেওয়ার ব‍্যপারে জানতে চাইলে   বলেন  গরীর শিক্ষার্থীদের দারিদ্র্যতা বিমোচনের জন্য ২০০ টাকা করে নিয়েছেন, মোট কত জনের কাছ থেকে বই দিয়ে টাকা নিয়েছেন জানতে চাইলে, তিনি বলেন, মোট ৩৬জনের কাছ থেকে টাকা  নেওয়া   হয়েছে । তিনি এই টাকা নেওয়ার সময় কাওকে রিসিভ দেননি তা  স্বীকার করেন।

উপজেলা সহকারী শিক্ষা অফিসার মিজানুর রহমান জানান, বিষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আমি নিজে উপস্থিত থেকে বিনামূল্যে বই বিতরণ করেছি। তখন কোন টাকা নেওয়া হয়নি।

বদলগাছী উপজেলা শিক্ষা অফিসার আমিরুল ইসলাম বলেন, বই বিতরণ, ভর্তি বা অন্য কোন বিষয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে টাকা নেওয়ার কোন বিধান নেই। আর বিদ্যালয়ের উন্নয়নে জন্য সরকার টাকা দেন, তবে স্লিপের অনুদানের জন্য টাকা নেওয়ার কথা ছিলো তবে অনুদান ছাড়া অন্য কোন বিষয়ে টাকা নেওয়া হয়েছে  কিনা তা তদন্ত করার পরা জানা যাবে।

সহকারী জেলা শিক্ষা কর্মকর্তা সানাউল হাবিব বলেন, সরকারি বিদ্যালয়ে শিক্ষার্থীদের কাছে থেকে টাকা নেওয়ার কোন বিধান নেই। এ বিষয়ে জানার পর তিনজন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তাকে তদন্ত করে আগামী দুই কর্ম দিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। তদন্ত রিপোট পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে ।

বদলগাছী উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসান মোবাইলে বলেন, বিষয়টি জানার পর প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে ব‍্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন।

বদলগাছীতে সরকারি নতুন বই পেতে গুনতে হয়েছে টাকা। টাকা না দিলে মেলেনি বই