Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Sunday , ১২ জানুয়ারি ২০২৫ | ১২:৩৩ অপরাহ্ন

টেকনাফ স্থলবন্দর পরিদর্শনে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সচিব

আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার : ১২ জানুয়ারি ২০২৫

কক্সবাজারের টেকনাফ স্থলবন্দর পরিদর্শন করেছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এইচ এম শফিকুজ্জামান।

শনিবার ১১ জানুয়ারি পরিদর্শন পরবর্তী স্থলবন্দরের শ্রমিকদের বৈঠকে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সবুর হোসেন, যুগ্ম সচিব মাসুকুর রহমান, টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন, বন্দরের মহাব্যবস্থাপক জসিম উদ্দিন, ম্যানেজার আনোয়ার হোসেন, আমদানিকারক এনামুল হাসান ও শ্রমিক নেতা আলী আজগর মাঝি প্রমুখ।

বৈঠকে সচিব মহোদয়কে বন্দরের সার্বিক বিষয় তুলে ধরেন বন্দর সংশ্লিষ্ট কর্মকর্তাগণ। সচিব সীমান্ত বাণিজ্য পুনরায় সচল করতে সরকার কাজ চালিয়ে যাচ্ছে জানিয়ে শ্রমিকদের নানা বিষয়ে আশ্বস্ত করেন।

টেকনাফ স্থলবন্দর পরিদর্শনে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সচিব। সংগৃহীত ছবি