Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Friday , ১৭ জানুয়ারি ২০২৫ | ০৩:৩৩ অপরাহ্ন

হাজারীবাগ ট্যানারি এলাকায় আগুন

বিজয় বাংলা ডিজিটাল ডেস্ক ১৭ জানুয়ারি ২০২৫

রাজধানীর হাজারীবাগে একটি ট্যানারির ভবনের চার তলায় লেদারের গোডাউনে আগুন। শুক্রবার (১৭ জানুয়ারি) দুপুরে অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার লিমা খানম জানান, দুপুর ২টার দিকে আগুনের খবর পেয়ে দুটি ইউনিট পাঠানো হয়। আরও চারটি ইউনিট পথে রয়েছে। তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।

হাজারীবাগ ট্যানারি এলাকায় আগুন। সংগৃহীত ছবি