
রাজশাহী বাগমারাতে প্রেরণা সমাজ উন্নয়ন সংস্থার আয়োজনে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার বিকেলে অত্র সংগঠনের প্রাঙ্গণে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতি করেন অত্র সংগঠনের সভাপতি ও চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুরুল ইসলাম।
আরও উপস্থিত ছিলেন দৈনিক যুগান্তর সাংবাদিক আবু বকর সুজনসহ সংস্থার কার্যনির্বাহী পরিষদের সদস্যবৃন্দ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা ৷
এলাকার কিছু সংখ্যক শীতার্ত ব্যক্তিদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়৷ প্রতিষ্ঠানের সভাপতি নুরুল ইসলাম সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন ৷ পরবর্তীতে এরকম আরো সমাজসেবামূলক কার্যক্রম বাস্তবায়ন করতে একান্ত সহযোগিতা কামনা আহবান করছি ৷