Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Thursday , ৩০ জানুয়ারি ২০২৫ | ০৮:৩৭ অপরাহ্ন

কোটা নিয়ে উপদেষ্টা পরিষদের ৩ সিদ্ধান্ত

অনলাইন ডেস্ক : ৩০ জানুয়ারি ২০২৫

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ সরকারি চাকরি এবং শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে কোটা পদ্ধতি প্রয়োগের বিষয়টি পুনরায় পর্যালোচনা করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর মাধ্যমে বিস্তারিত আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টা কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এসব সিদ্ধান্ত নেয়া হয়। বৈঠকটি উপদেষ্টা পরিষদের সভাপতি ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ এবং ইউনিটগুলোতে মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা এবং বীরাঙ্গনার সন্তানদের জন্য সংরক্ষিত ৫ শতাংশ আসনে শিক্ষার্থী ভর্তির বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে।

বৈঠকের মূল সিদ্ধান্তগুলো ছিল:

১. স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ, আইন ও বিচার বিভাগ, শিক্ষা মন্ত্রণালয় এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এই বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করবে।

২. জনপ্রশাসন মন্ত্রণালয় সরকারি চাকরিতে কোটা পদ্ধতি প্রয়োগের বর্তমান পরিস্থিতি এবং এর সম্ভাব্য প্রভাব নিয়ে মতামতসহ সুপারিশ উপস্থাপন করবে।

৩. মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে কোটা পদ্ধতি প্রয়োগের বিষয়টি পর্যালোচনা করে মতামত ও সুপারিশসহ সারসংক্ষেপ উপস্থাপন করবে।


......সংগৃহীত ছবি