Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Monday , ০৩ ফেব্রুয়ারি ২০২৫ | ০৫:০৬ অপরাহ্ন

রাজশাহীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ১৫ জন

রাজশাহী প্রতিনিধি ০৩ ফেব্রুয়ারি ২০২৫

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধের অভিযোগে মোট ১৫ জনকে আটক করা হয়েছে।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে ১ জন, মাদক মামলায় ৬ জন, অন্যান্য অপরাধে ১ জন এবং ওয়ারেন্টভুক্ত ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে গ্রেপ্তারকৃত আওয়ামীলীগ কর্মী মো: রাসেল (৪০) রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার তেরোখাদিয়া কলেজপাড়ার মৃত ফজুর ছেলে।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

ছবি