Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Friday , ০৭ ফেব্রুয়ারি ২০২৫ | ০৮:১০ অপরাহ্ন

বাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

অনলাইন ডেস্ক : ০৭ ফেব্রুয়ারি ২০২৫

নারায়ণগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাচঁপুর সেতুর ঢালে বাস-অটোরিকশা সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এই ঘটনা ঘটে। এ সময় আরো দুজন আহত হয়েছেন।

কাচঁপুর হাইওয়ে থানার ওসি কাজী ওয়াহিদ মুর্শেদ তিনজন নিহতের সত্যতা নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, অটোরিকশাচালক আনিসুর রহমান (২৩)। তিনি পীরগাছা উপজেলার সুকানপুর গ্রামের আব্দুল ওহাবের ছেলে। এ ছাড়া নিহত কাকলী আক্তার (৩৫) ও তার ছেলে আরিয়ান আহাম্মেদ রাফির (৫) বাড়ি গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায়। কাকলী কাচঁপুর এলাকায় পোশাক কারখানায় কাজ করতেন।

কাজী ওয়াহিদ মুর্শেদ জানান, কাচঁপুরে শুক্রবার সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জ থেকে উল্টোপথে অটোরিকশা আসার সময় ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়। খবর পেয়ে লাশ উদ্ধার করে হাইওয়ে থানায় নিয়ে আসা হয়েছে। দুর্ঘটনায় কবলিত বাস ও অটোরিকশাটি জব্দ করা হয়েছে।

.....প্রতীকী ছবি