Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Saturday , ০৮ ফেব্রুয়ারি ২০২৫ | ০৭:০২ অপরাহ্ন

গোমস্তাপুরে শীতবস্ত্র বিতরণের মধ্য দিয়ে কমিটির আত্মপ্রকাশ

শাহারিয়া শাহাদাৎ, রিপোর্টার চাঁপাইনবাবগঞ্জ ০৮ ফেব্রুয়ারি ২০২৫

চাঁপাইনবাবগঞ্জ গোমস্তাপুরে শীতবস্ত্র বিতরণের মধ্য দিয়ে বাংলাদেশ জনকল্যাণ স্বেচ্ছাসেবী সংগঠনের চাঁপাইনবাবগঞ্জ জেলা কমিটির আত্মপ্রকাশ হয়েছে। এই উপলক্ষে শনিবার সকালে গোমস্তাপুর নহু স্ট্যান্ডে ফিতা কেটে একটি অফিস উদ্বোধন ও শীতবস্ত বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানে বদরুল ইসলাম সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ সভাপতি আবুল কাশেম মহাজন ও পরিবেশ বিষয়ক সম্পাদিকা তাবাসুম আরা মিম, মৎস্য চাষী ও সমাজ সেবক শরিফুল ইসলাম, গোমস্তাপুর ইউনিয়ন পরিষদের সদস্য আবুবাক্কারসহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিরা। এলাকার ৫০ জন অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

বাংলাদেশ জনকল্যাণ স্বেচ্ছাসেবী সংগঠনের চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার বদরুল ইসলামকে সভাপতি ও ইসমাইল হোসেনকে সাধারণ সম্পাদক হিসাবে ঘোষণা করেন।


গোমস্তাপুর নহু স্ট্যান্ডে ফিতা কেটে একটি অফিস উদ্বোধন ও শীতবস্ত বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।