Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Wednesday , ১৯ ফেব্রুয়ারি ২০২৫ | ০২:৪৩ অপরাহ্ন

ফারুক খান-মেনন-ইনু ৫ দিনের রিমান্ডে

অনলাইন ডেস্ক : ১৯ ফেব্রুয়ারি ২০২৫

রাজধানীর ফকিরাপুল এলাকায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) নির্বাচনী প্রচারণায় বিএনপি নেতা মির্জা আব্বাসের গাড়িবহরে হামলার ঘটনায় দায়ের করা মতিঝিল থানার মামলায় সাবেক মন্ত্রী ফারুক খান, জাসদের সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু, ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেননের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকালে তাদেরকে আদালতে হাজির করে মামলার তদন্তকারী কর্মকর্তা ৫ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে শুনানি করেন।

এ সময় আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল ও জামিন চেয়ে শুনানি করেন। উভয়পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম. এ আজহারুল ইসলাম তার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলা সূত্রে জানা যায়, ২০১৫ সালের ২০ এপ্রিল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচনী প্রচারণার জন্য মির্জা আব্বাসের নেতৃত্বে গাড়িবহর মতিঝিল থানাধীন এলাকায় ফকিরাপুলের পৌঁছালে আওয়ামী লীগ ও এ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা হামলা চালায়। এসময় চারটি গাড়িসহ একাধিক মোটরসাইকেল পোড়ানো হয়। 


......সংগৃহীত ছবি