Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Thursday , ২০ ফেব্রুয়ারি ২০২৫ | ০২:০৫ অপরাহ্ন

শায়েস্তাগঞ্জে ​বিয়ের বাজার করতে গিয়ে বরসহ নিহত ২

নিজস্ব প্রতিবেদক: ২০ ফেব্রুয়ারি ২০২৫

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে বিয়ের বাজার করতে গিয়ে চাচাতো ভাইসহ বর নিহত হয়েছেন। বুধবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঢাকা-সিলেট মহাসড়কের নুরপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- উপজেলার ব্রাহ্মণডোরা ইউনিয়নের পুরাইকলা গ্রামের মো. ছাবেদ আলীর ছেলে শাহ আলম ওরফে সামায়ন ও চাচাতো ভাই মো. বেনু মিয়ার ছেলে মো. তানভীর সোহেব। 

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক জানান, সন্ধ্যায় শায়েস্তাগঞ্জ শহরে চাচাত ভাই মো. তানভীর সোহেবকে নিয়ে বিয়ের বাজার করতে যান শাহ আলম। বাড়ি ফেরার পথে তারা নুরপুর এলাকায় পৌঁছালে তাদের মোটরসাইকেলকে একটি গাড়ি ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মো. তানভীর সোহেব মারা যান। আশঙ্কাজনক অবস্থায় শাহ আলমকে উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার কথা বলেন। সিলেটে নেওয়ার পথে তিনি মারা যান। দুর্ঘটনায় তাদের মোটরসাইকেল দুমড়ে-মুচড়ে যায়। 

স্থানীয়রা জানান, শুক্রবার শাহ আলমের বিয়ের কথা ছিল। এজন্য তিনি বিকেলে শায়েস্তাগঞ্জ শহরের বিয়ের বাজার করতে যান।

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে বিয়ের বাজার করতে গিয়ে চাচাতো ভাইসহ বর নিহত হয়েছেন। ...সংগৃহীত ছবি