Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Thursday , ২০ ফেব্রুয়ারি ২০২৫ | ০৫:৪৪ অপরাহ্ন

নিয়ামতপুরে ভ্যানের সাথে ওড়না পেঁচিয়ে প্রতিবন্ধী নারীর মৃত্যু

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: ২০ ফেব্রুয়ারি ২০২৫

নওগাঁর নিয়ামতপুরে ভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে এক প্রতিবন্ধী নারীর মৃত্যুর ঘটনা ঘটেছে। 

আঝ বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বেলা ১১ টার  দিকে উপজেলার ভাবিচা ইউনিয়নের বাদ-মালঞ্চী এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত ওই নারীর নাম শাহিদা বেগম (৪২)। বাড়ি  মান্দা উপজেলার ঘাটখৈর এলাকায়। বাবার নাম মৃত জসিমউদদীন। তার এক ছেলে সন্তানও প্রতিবন্ধী বলে জানা গেছে। 

পুলিশ ও স্হানীয়রা জানান, প্রতিবন্ধী ওই মহিলা দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। স্বামী পরিত্যক্তা ওই নারী কাউকে কোন কিছু না জানিয়ে নিজের মতো করে ঘুরে বেড়াতেন। আজ সকালে নিজ বাড়ি থেকে বের হয়ে ভ্যানযোগে  নিয়ামতপুর উপজেলার ভাবিচা ইউনিয়নের বাদ-মালঞ্চী এলাকায় ভ্যানের চাকার সাথে ওড়না প্যাঁচ লেগে অজ্ঞান হয়ে পড়েন।

পরে স্হানীয়রা উদ্ধার করে নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

বিষয়টি নিশ্চিত করে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় লাশ হস্তান্তর করা হয়েছে।


নওগাঁর নিয়ামতপুরে ভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে এক প্রতিবন্ধী নারীর মৃত্যুর ঘটনা ঘটেছে।