Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Friday , ২১ ফেব্রুয়ারি ২০২৫ | ০৬:১৫ অপরাহ্ন

ভাষাশহীদদের প্রতি ডিআরইউ’র শ্রদ্ধা

অনলাইন ডেস্ক : ২১ ফেব্রুয়ারি ২০২৫

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)।

সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেলের নেতৃত্বে শুক্রবার (২১ ফেব্রুয়ারি) প্রথম প্রহরে ডিআরইউ কার্যনির্বাহী কমিটির নেতা ও সদস্যরা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় আরও ছিলেন– যুগ্ম সম্পাদক নাদিয়া শারমিন, সাংগঠনিক সম্পাদক আবদুল হাই তুহিন, নারী বিষয়ক সম্পাদক রোজিনা রোজী, প্রচার ও প্রকাশনা সম্পাদক মিজান চৌধুরী, কার্যনির্বাহী সদস্য মো. জুনায়েদ হোসাইন (জুনায়েদ শিশির) ও সুমন চৌধুরী।

এছাড়া একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস উপলক্ষে ভোরে ডিআরইউতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয় ও কালো পতাকা উত্তোলন করা হয়।

.......সংগৃহীত ছবি