Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Wednesday , ১৭ জানুয়ারি ২০২৪ | ০৮:২৯ পূর্বাহ্ন

রেলের টিকিট না পেয়ে চলন্ত ট্রেনে স্কুলছাত্রীকে ধর্ষণ

অনলাইন ডেস্ক ১৭ জানুয়ারি ২০২৪

লালমনি এক্সপ্রেস ট্রেনের টিকিট না থাকায় ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীকে কেবিনে নিয়ে ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত রেলওয়ে এটেনডেন্ট আক্কাস আলীকে (৩২) গ্রেপ্তার এবং লালমনিরহাট জিআরপি থানায় মামলা দায়ের করেছে রেলওয়ে পুলিশ। ভুক্তভোগী শিক্ষার্থীকে মেডিকেল পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।


বুধবার (১৭ জানুয়ারি) সকালে লালমনিরহাটগামী লালমনি এক্সপ্রেস ট্রেনে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ওই শিক্ষার্থীর বাড়ি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায়। আর অভিযুক্ত আক্কাস আলী বরিশাল সদরের শায়েস্তাবাদের বাসিন্দা।


লালমনিরহাট রেলওয়ে জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলী জানান, গতকাল রাতে জয়দেবপুর রেল স্টেশন হতে ময়মনসিংহ যাওয়ার সময় ভুলবশত ষষ্ঠ শ্রেণির ওই শিক্ষার্থী লালমনি এক্সপ্রেস ট্রেনে উঠে। টিকিট চেকিংয়ের সময় তার কাছে টিকিট না পাওয়ায় এটেনডেন্ট আক্কাস আলী একটি আসনে বসতে দেয়। একপর্যায়ে সকাল ৮টা/ সাড়ে ৮টার দিকে কেবিন ফাঁকা পেয়ে তাকে ধর্ষণ করে। পরে মেয়েটির আত্মচিৎকারে ট্রেনে থাকা পুলিশ সদস্যরা ডাকাডাকি করলে ট্রেনের কেবিন থেকে আক্কাস আলী বেড়িয়ে আসে। পুলিশ ভুক্তভোগীকে উদ্ধার এবং আক্কাস আলীকে আটক করে। 


তিনি জানান, মেয়েটির পরিবারের কারও সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি বিধায় এ ঘটনায় রেলওয়ে থানার এএসআই রুহুল আমিন বাদী হয়ে রেলওয়ে থানায় মামলা দায়ের করেছেন। আসামিকে গ্রেপ্তার করে কোর্টে পাঠানো হয়েছে। ডাক্তারি পরিক্ষার জন্য ভুক্তভোগীকে হাসপাতালে পাঠানো হয়েছে।

অভিযুক্ত রেলওয়ে এটেনডেন্ট আক্কাস আলী।