Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Thursday , ২৭ ফেব্রুয়ারি ২০২৫ | ০৩:২৪ অপরাহ্ন

রাজশাহীতে অপারেশন ডেভিল হান্টের ৪ জনসহ অন্যান্য অভিযোগে গ্রেপ্তার ৩৫ জন

অনলাইন ডেস্ক ২৭ ফেব্রুয়ারি ২০২৫

রাজশাহী মহানগরীতে যৌথ বাহিনীর অভিযান অপারেশন ডেভিল হান্টের ৪ জনসহ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) থানা ও ডিবি পুলিশের অভিযানে মোট ৩৫ জন গ্রেপ্তার হয়েছে।

 সারাদেশের ন্যায় রাজশাহী মহানগরীতে অস্থিতিশীলতা সৃষ্টি প্রতিরোধে ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালিত হয়েছে। গত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো, সন্ত্রাসী কর্মকাণ্ড ও অন্যান্য অপরাধের অভিযোগে ৪ জন গ্রেপ্তার হয়েছে। এছাড়াও আরএমপির অভিযানে ৩১ জন গ্রেপ্তার হয়েছে যার মধ্যে ওয়ারেন্টভুক্ত ১৩ জন, মাদক মামলায় ২ জন এবং অন্যান্য অপরাধে ১৬ জন।

 অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তারকৃত মো: আব্দুল আওয়াল (৪৫), মো: নাইম হোসেন (২০), মো: মহিন হোসেন আলিফ (২২) ও মো: শাকিল হোসেন (১৯)।

 আওয়ামীলীগ কর্মী আব্দুল আওয়াল রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানার হোসনীগঞ্জ এলাকার মো: হাতেম কসাইয়ের ছেলে, ছাত্রলীগ কর্মী নাইম হোসেন একই থানার পাঠানপাড়া এলাকার মো: আফরোজের ছেলে, শাকিল হোসেন মেহেরচন্ডি এলাকার মো: রজব আলীর ছেলে ও মাহিন হোসেন মতিহার থানার কাজলা এলাকার মো: আফজাল হোসেনের ছেলে।

 গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

রাজশাহী মহানগরীতে অপারেশন ডেভিল হান্টের ৪ জনসহ অন্যান্য অভিযোগে গ্রেপ্তার ৩৫ জন