Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Wednesday , ০৫ মার্চ ২০২৫ | ০৫:০৫ অপরাহ্ন

১০০ জন কণ্ঠশিল্পী ১০০ ফোক গানে কণ্ঠ দিলেন

অনলাইন ডেস্ক : ০৫ মার্চ ২০২৫

বাংলাদেশে প্রথমবার ১০০ ফোক গান হয়েছে নতুনরূপে—পিয়ানো ও ডাবস্টেপের মিশেলে। গানগুলোতে কণ্ঠ দিয়েছেন ১০০ জন কণ্ঠশিল্পী। অবাক করার বিষয়, ১০০টি গানই ১৯ ফেব্রুয়ারি সকাল ৯টা থেকে রাত ২টার মধ্যে এফডিসিতে সেট তৈরি করে শুটিং করা হয়েছে। দিনভর পাঁচটি ক্যামেরার সামনে একের পর এক গানে শিল্পীরা ঠোঁট মিলিয়েছেন, শুট করেছেন নির্মাতা।

প্রজেক্টটির প্ল্যান ও তত্ত্বাবধানে ছিলেন ডি জে রাহাত। মিউজিক প্রগ্রামিংয়ে ছিলেন আদিব কবির ও শান সায়েক।

গতকাল আদিব বলেন, ‘আমরা ৩০ দিনে গানগুলো তৈরি করেছি। একদিকে মিউজিক প্রগ্রামিং হয়েছে, অন্যদিকে হয়েছে ভয়েজ টেক।

শিল্পীরা আমাদের সহযোগিতা করেছেন বলেই এত সহজে এ রকম একটা বড় প্রজেক্ট করতে পেরেছি।’

ঈদের পর থেকেই প্রতি সপ্তাহে একটি বা দুটি করে গান প্রকাশিত হবে ডিজে রাহাত ও আদিব কবিরের ইউটিউব চ্যানেল থেকে। পাশাপাশি ই-পিয়ানো নামের ফেসবুক পেজ থেকে আপডেট জানানো হবে প্রতিদিন। আদিব বলেন, ‘আমাদের শিল্পী তালিকায় দেশের অধিকাংশ শিল্পীই আছেন।

এর মধ্যে মিলন মাহমুদ, পারভেজ সাজ্জাদ, মুহিন খান, তানজিনা রুমা, লুৎফর হাসান, খেয়া, দোলা, লুইপা, সাথী খান আরো অনেকে।’

পুরো প্রজেক্ট বিদেশে বসেই নিয়ন্ত্রণ করেছেন ডি জে রাহাত। আদিব বলেন, ‘১৭ ফেব্রুয়ারি শুটিং উপলক্ষে দেশে এসেছিলেন তিনি। সেট ডিজাইন করেছেন, শুটিংয়েও ছিলেন। ২০ ফেব্রুয়ারি আবার বিদেশে চলে গেছেন।

আমরা এখন পরের সিজন নিয়ে পরিকল্পনা করছি। আশা করছি, আরো ১০০ গান নিয়ে কাজ করব। বাংলাদেশে আসলে ফোক গানের অভাব নেই। এত সমৃদ্ধ যে চাইলে ১০০০ গানও করা সম্ভব। দেখি আমরা কতগুলো গান তুলে আনতে পারি নতুন করে।’

সূত্র: কালের কণ্ঠ


.....সংগৃহীত ছবি