Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Thursday , ১৩ মার্চ ২০২৫ | ১১:০৩ পূর্বাহ্ন

ফোনে কথা বলার সময় ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু

অনলাইন ডেস্ক : ১৩ মার্চ ২০২৫

মাদারীপুরে ৫তলা ভবনের ছাদ থেকে পড়ে সিয়াম সরদার (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।  

বুধবার (১২ মার্চ) রাত ৮টার দিকে শহরের পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের মিলন সিনেমা হল সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সিয়াম সরদার ওই এলাকার সীতানাথ সড়কের বাসিন্দা ফারুক সরদারের ছেলে।

জানা গেছে, সিয়াম সরদার ইফতারের পরে তাদের নিজস্ব ভবনের ছাদে যায়। এসময় ফোনে কথা বলছিলেন তিনি। অসাবধানবশত ছাদ থেকে নিচে পড়ে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করানো হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়। ঢাকা নেওয়ার পথেই মারা যায় সিয়াম।  

মাদারীপুর সদর হাসপাতালে চিকিৎসক জানান, ৫ তলা ভবন থেকে পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাতের কারণে আমরা তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠিয়ে দেই। পথেই মারা যায় সে।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকছেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।  

মাদারীপুরে ৫তলা ভবনের ছাদ থেকে পড়ে সিয়াম সরদার (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। ......প্রতীকী ছবি