Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Saturday , ১৫ মার্চ ২০২৫ | ০৬:৫৫ অপরাহ্ন

ইউক্রেনকে হারিয়ে ফ্লোরবলে সোনা জিতল বাংলাদেশ

অনলাইন ডেস্ক : ১৫ মার্চ ২০২৫

স্পেশাল অলিম্পিকস উইন্টার গেমসে ইউক্রেনকে হারিয়ে ফ্লোরবলে সোনা জিতেছে বাংলাদেশের মেয়েরা।  

ইতালির তুরিনে হওয়া এই প্রতিযোগিতায় শনিবার মেয়েদের ফ্লোরবল ইভেন্টের ফাইনালে ইউক্রেনকে ৪-২ গোলে হারায় স্বর্ণা-ফাতেমারা। ফাইনালে গোল করেছেন স্বর্ণা আক্তার, ফাতেমা আক্তার, ফাবিয়া খাতুন ও তামাল্লিন।

বাংলাদেশ ফ্লোরবল দলে খেলছেন, ফাবিয়া খাতুন, তানমুন ইসলাম, তামাল্লিন, তানজিলা খাতুন, ফাতেমা আক্তার, অনিতা খাতুন, স্বর্ণা আক্তার ও মুক্তা আক্তার।

ইউক্রেইনকে হারিয়ে ফ্লোরবলে সোনা জিতেছে বাংলাদেশ। ......সংগৃহীত ছবি