Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Monday , ১৭ মার্চ ২০২৫ | ০২:০৯ অপরাহ্ন

৪ বছরের শিশুকে জিম্মি করে মাকে ধর্ষণচেষ্টা

অনলাইন ডেস্ক : ১৭ মার্চ ২০২৫

যশোরে মোবাইল চার্জ দেওয়ার কথা বলে ঘরে ঢুকে ৪ বছরের শিশুর গলায় ছুরি ধরে মাকে ধর্ষণচেষ্টার ঘটনা ঘটেছে। রোববার (১৬ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে শহরতলীর বিরামপুর গাবতলায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগীর ভাই জানান, তাদের প্রতিবেশী হাসান আলী (১৮) রাত সাড়ে ১১টার দিকে মোবাইল চার্জ দেওয়ার কথা বলে ঘরের দরজা খুলতে বলেন। দরজা খোলার পরপরই ঘরে থাকা ৪ বছরের শিশুর গলায় চাকু ধরে ওই শিশুর মাকে ধর্ষণচেষ্টা চালান৷ তখন চিৎকার করলে ওই শিশু ও তার মাকে ছুরিকাঘাত করে পালিয়ে যান হাসানসহ তার সহযোগীরা৷তার বাবা জানিয়েছেন, বাসায় কেউ না থাকার সুযোগে প্রতিবেশী হাসান এ কাণ্ড ঘটিয়েছেন৷ মেয়ে ও নাতনিকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেছেন৷

যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী বাবুল হোসেন জানান, এ ঘটনায় আহতের ছোট ভাইয়ের বন্ধুসহ অজ্ঞাত আরও দুজন জড়িত রয়েছেন৷ তাদের আটকে অভিযান পরিচালনা করা হচ্ছে। দ্রুতই জড়িতদের আটক করা হবে৷ তবে এ ঘটনায় এখনও কোনো মামলা হয়নি।

......সংগৃহীত ছবি