Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Saturday , ২২ মার্চ ২০২৫ | ০৮:৫১ অপরাহ্ন

আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা কঠোর হাতে দমন করা হবে

অনলাইন ডেস্ক : ২২ মার্চ ২০২৫

আওয়ামী লীগকে পুনর্বাসনের পরিকল্পনা করা হলে, সেই পরিকল্পনাকে কঠোর হাতে দমন করা হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

শনিবার (২২ মার্চ) বিকেলে রাজধানীর বকশিবাজারে কারা কনভেনশন সেন্টারে লালবাগ থানা এনসিপি আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত হয়ে কথা বলেন তিনি।

সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয়করণ করা হয়েছে উল্লেখ করে নাহিদ বলেন, প্রতিষ্ঠান নয় দলীয়করণে জড়িত ব্যক্তিদের শাস্তির আওতায় আনতে হবে।

তিনি বলেন, রাজনৈতিক শূন্যতা তৈরি হওয়ায় এর আগেও সামরিক শাসন জারি হয়েছিল, যা কাম্য নয়।

শুধু আওয়ামী লীগ নয়, ফ্যাসিবাদের দোসরদেরও বিচারের আওতায় আনার দাবি জানান নাহিদ ইসলাম।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। ......সংগৃহীত ছবি