Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Tuesday , ২৫ মার্চ ২০২৫ | ০৩:১৭ অপরাহ্ন

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন

অনলাইন ডেস্ক ২৫ মার্চ ২০২৫

মহান স্বাধীনতা দিবস ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।  

মঙ্গলবার (২৫ মার্চ) সন্ধ্যা ৭টায় দেওয়া তার এই ভাষণ বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার সরাসরি সম্প্রচার করবে।

প্রধান উপদেষ্টার প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানায়।

এর আগে (মঙ্গলবার) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এ বছরের স্বাধীনতা পুরস্কার হস্তান্তর করেন প্রধান উপদেষ্টা।

ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতনের পর  ৮ আগস্ট অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তী সরকার গঠিত হয়।

আগামীকাল ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস। এই দিবসের আগে আজ সন্ধ্যায় প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন।  

প্রধান উপদেষ্টা