Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Thursday , ২৭ মার্চ ২০২৫ | ০৪:২৭ অপরাহ্ন

প্রধান উপদেষ্টার - রুশ উপ-প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

অনলাইন ডেস্ক ২৭ মার্চ ২০২৫

রাশিয়ার উপ-প্রধানমন্ত্রী আলেক্সি ওভারচুক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করেছেন ।

বৃহস্পতিবার (২৭ মার্চ) চীনের হাইনান প্রদেশে বিএফএ আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত বোয়াও ফোরাম ফর এশিয়ার বার্ষিক সম্মেলনের ফাঁকে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয় ।

এছাড়া পিপলস ব্যাংক অব চায়নার সাবেক ডেপুটি গভর্নর মাদাম উ জিয়াওলিংও প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করেছেন।

এ সময় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, প্রধান উপদেষ্টার উচ্চ প্রতিনিধি ড. খলিলুর রহমান, এসডিজি বিষয়ক মুখ্য সচিব লামিয়া মোরশেদ এবং প্রেস সচিব শফিকুল আলম উপস্থিত ছিলেন।


প্রধান উপদেষ্টার সাথে রুশ উপ-প্রধানমন্ত্রীর সাক্ষাৎ