Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Saturday , ২৯ মার্চ ২০২৫ | ০৩:০৮ অপরাহ্ন

ইসলামী আন্দোলন বাংলাদেশ কক্সবাজার জেলা কমিটির সাংগঠনিক কার্যক্রম স্থগিত

অনলাইন ডেস্ক ২৯ মার্চ ২০২৫

ইসলামী আন্দোলন বাংলাদেশ কক্সবাজার জেলা শাখার মজলিশে শুরা (কাউন্সিল) অনুষ্ঠিত হয়েছে বিগত ৬ ফেব্রুয়ারি ২০২৫। 

কাউন্সিলে সভাপতি মাওলানা আমিরুল ইসলাম, সিনিয়র সহ সভাপতি মাওলানা মোহাম্মদ শোয়াইব, সহ-সভাপতি মাওলানা ফরিদুল আলম ও সেক্রেটারী হিসেবে প্রভাষক রাশেদ আনোয়ারের নাম ঘোষণা করা হয়। 

এরপর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণায় দীর্ঘসুত্রিতা ও দায়িত্বশীল মনোনয়নে ত্রুটির অভিযোগ উঠায় বিগত ২১ মার্চ ২৫ইং সংগঠনের মহাসচিব অধ্যক্ষ ইউনুছ আহমদ জেলা কমিটির সকল সাংগঠনিক কার্যক্রম স্থগিত করেন বলে জানা গেছে।

প্রতিবেদকের সাথে গতকাল রাতে ফোনালাপে কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মাওলানা লোকমান হোসাইন জাফরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আপাতত কক্সবাজার জেলার সাংগঠনিক কার্যক্রম স্থগিত থাকবে। সভাপতির বিরুদ্ধে  সাংগঠনিক উত্তাপিত অভিযোগ গুলো খতিয়ে দেখা হচ্ছে। এসব বিষয়ে ঈদের পরে কেন্দ্রীয় মিটিং এ সিদ্ধন্ত গ্রহণ করা হবে।


......সংগৃহীত ছবি