Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Monday , ৩১ মার্চ ২০২৫ | ০২:৩৯ অপরাহ্ন

চীন সাগরে নতুন তেলের খনি আবিষ্কার

অনলাইন ডেস্ক : ৩১ মার্চ ২০২৫

পূর্ব-দক্ষিণ চীন সাগরে নতুন তেলের খনি আবিষ্কার করেছে দেশটি। সেখানে ১০ কোটি টনেরও বেশি তেল মজুদ থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। চীনের জাতীয় তেল কম্পানি ‘চায়না ন্যাশনাল অফশোর অয়েল করপোরেশন (সিএনওওসি)’ সোমবার এ খবর জানায় বলে এএফপির প্রতিবেদনে বলা হয়েছে। 

সিনহুয়া জানিয়েছে, হুইঝো ১৯-৬ তেলক্ষেত্রটি দক্ষিণ চীনের গুয়াংডং প্রদেশের শেনজেন থেকে প্রায় ১৭০ কিলোমিটার দূরে অবস্থিত।

পরীক্ষামূলক খনন থেকে দৈনিক ৪১৩ ব্যারেল অপরিশোধিত তেল এবং ৬৮ হাজার ঘনমিটার প্রাকৃতিক গ্যাস উৎপাদন হয়েছে।

রাষ্ট্রায়ত্ত তেল কম্পানির সিইও ঝোউ সিনহুয়াই তেল ও গ্যাস অনুসন্ধানের ধারাবাহিক এ সাফল্যের প্রশংসা করেছেন।

তিনি বলেন, সিএনওওসি পরপর দুই বছর ধরে ১০০ মিলিয়ন টন তেলক্ষেত্র আবিষ্কার করেছে।

মার্কিন জ্বালানি তথ্য প্রশাসন বলছে, দক্ষিণ চীন সাগর বেশির ভাগ ক্ষেত্রেই আঞ্চলিক বিরোধের কারণে অপ্রকাশিত, তবে আবিষ্কৃত বেশির ভাগ তেল ও গ্যাসের মজুদ অপ্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এলাকায় রয়েছে।

দক্ষিণ চীন সাগরের প্রায় পুরোটাই নিজেদের বলে দাবি করে চীন। তবে ফিলিপাইন, মালয়েশিয়া, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া এবং ব্রুনাইয়ের মধ্যে এ দাবির বিরোধিতা করেছে। 

সিএনওওসির প্রধান ভূতাত্ত্বিক জু চাংগুই বলেছেন, আবিষ্কারটি একটি ‘বড় সাফল্য’। মার্কিন সরকারের বিশ্লেষণ অনুসারে, চীন বিশ্বের বৃহত্তম অপরিশোধিত তেল আমদানিকারক দেশ।

গত বছর প্রতিদিন এক কোটি ১১ লাখ ব্যারেল তেল আমদানি করেছে। 

সূত্র : এএফপি

......সংগৃহীত ছবি - এএফপি