Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Tuesday , ০১ এপ্রিল ২০২৫ | ১২:৩৬ অপরাহ্ন

মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ১

অনলাইন ডেস্ক : ০১ এপ্রিল ২০২৫

নড়াইলে ঈদের রাতে ঘুরতে গিয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সিয়াম মোল্যা (১৬) নামে এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় আরও ২ জন আহত হয়েছেন।

সোমবার (৩১ মার্চ) রাতে নড়াইল-লোহাগড়া-ভাঙ্গা মহাসড়কে হাওয়াইখালি সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সিয়াম মোল্যা উপজেলার আউড়িয়া ইউনিয়নের ঘোষপুর গ্রামের মশিয়ার মোল্যার ছেলে। আউড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান এস এম পলাশ দুর্ঘটনায় সিয়ামের নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাতে সিয়াম ও তার বন্ধুরা মিলে মোটরসাইকেলে করে লোহাগড়ার কালনা এলাকায় ঘুরতে যায়। পরে ফেরার পথে রাত সাড়ে ৯টার দিকে হাওয়াইখালি সেতু এলাকায় পৌঁছলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সিয়ামসহ মোটরসাইকেলে থাকা ২ জন আহত হন। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে যায়। পরে সিয়ামের শারীরিক অবস্থার অবনতি হলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে অন্যত্র নেওয়ার পরামর্শ দেন। ঢাকা নেওয়ার পথে সে মারা যায়।

নড়াইলের তুলরামপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাফর আহমেদ বলেন, ঘটনাটি আমাদের কেউ অবহিত করেনি। বিষয়টি খোঁজ নিয়ে দেখছি।

নড়াইলে ঈদের রাতে ঘুরতে গিয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সিয়াম মোল্যা (১৬) নামে এক কিশোর নিহত হয়েছে। .....সংগৃহীত ছবি