
কক্সবাজারের ঈদগাঁও থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ২ জনকে গ্রেফতার করেছে।
শনিবার ৫ এপ্রিল পরিচালিত অভিযানে জিআর ২৯/২২ (সাজা : ৪ বছর সশ্রম কারাদণ্ড ও ৫০০০ টাকা অর্থদন্ড এর আসামী মোহাম্মদ ফারুক এবং সিআর-২৫/২৫ (ই) এর আসামী নজির আহমদকে ওয়ারেন্ট মূলে গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
দৈনিক স্বদেশ প্রতিদিনকে অভিযানের সত্যতা নিশ্চিত করেছন ঈদগাঁও থানা অফিসার ইনচার্জ (ওসি) মো: মছিউর রহমান।