Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Saturday , ২০ জানুয়ারি ২০২৪ | ০৬:২৪ পূর্বাহ্ন

হেলাল কোম্পানীর ডাম্পার ট্রাকে মাটি কাটতে গিয়ে যুবকের মৃত্যু

আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার ২০ জানুয়ারি ২০২৪

কক্সবাজারের উখিয়ায় মাটি কাটতে গিয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। থানা অফিসার ইনচার্জ (ওসি) বিষয়টি নিশ্চিত করেছে। বিজয় বাংলা প্রতিদিনকে ওসি জানান, শনিবার ২০ জানুয়ারি সকাল সাড়ে ৫টায় জালিয়াপালং ইউনিয়নের ২ ওয়ার্ডের কাসিম মাকেটের দক্ষিণ পাশে বায়তুশ শরফ সংলগ্ন পাহাড়ে মুসলেম উদ্দিন, স্থানীয় হেলাল কোম্পানীর ডাম্পার ট্রাকে মাটি কাটতে গেলে হঠাৎ করে বড় একটি মাটির চাক ও গাছের ধারালো শিকড় গোপন অঙ্গের অণ্ডকোষের পাশে ডুকে অতিরিক্ত রক্তক্ষরনে গুরুতর আহত হয়। 

সাথে থাকা লেবার'রা তাকে উদ্ধার করে কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন। পরে মৃত যুবককে তার নিজ বাড়ীতে নিয়ে আসেন। উক্ত ঘটনার সংবাদ পেয়ে উখিয়া থানা এসআই কাউছার হামিদ লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেন। লাশের ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা ও  আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

মারা যাওয়া যুবক উখিয়ার পাইন্যাশিয়া চাককাটার নুরুল ইসলামের ছেলে। 

ছবি