Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Wednesday , ০৯ এপ্রিল ২০২৫ | ০৫:৪০ অপরাহ্ন

প্রতিদিন একটি নাশপাতি খেলে কী কী উপকার ,জেনে নিন

অনলাইন ডেস্ক : ০৯ এপ্রিল ২০২৫

স্বাস্থ্যের ভালোর জন্য প্রতিদিন একটি করে ফল খাওয়া জরুরি। এই তালিকায় আপনি রাখতে পারেন আপের বা নাশপাতি। তবে নাশপাতি যদি প্রতিদিন একটি করে খেতে পারেন তাহলে একাধিক উপকার পাবেন।

যেকোনো কিছুই অতিরিক্ত খাওয়া ঠিক নয়।

এতে হতে পারে বিপদ। তেমনি নাশপাতি বেশি খেয়ে ফেললেও বিপদ হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে চলুন, জেনে নেওয়া যাক প্রতিদিন একটা নাশপাতি খেলে কী কী উপকার পাবেন আপনি এবং বেশি খেয়ে ফেললে কী কী সমস্যা হতে পারে।

নাশপাতি খাওয়ার উপকারিতা 

ফাইবার সমৃদ্ধ নাশপাতি অন্ত্রের স্বাস্থ্যের খেয়াল রাখে, ভালো ব্যাকটেরিয়া তৈরি করে।

খাবার সহজে হজম করায়। এই ফলের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ও মিনারেলস। তার ফলে শরীরে পুষ্টি পাবেন একদম ভালোভাবে।

ওজন কমাতে যারা দিনে বেশি করে ফল খান তারা অবশ্যই এ তালিকায় রাখুন নাশপাতি।

এই ফল ওজন কমাতে সাহায্য করে। ডায়েটারি ফাইবার রয়েছে নাশপাতির মধ্যে। তার ফলে অনেকক্ষণ পেট ভরা থাকবে। খাইখাই ভাব কমবে।

টাইপ-২ ডায়াবেটিস ও বেশ কয়েক ধরনের ক্যান্সারের ঝুঁকি কমাতে সাহায্য করে নাশপাতির মধ্যে থাকা বিভিন্ন উপকরণ।

এই ফলের মধ্যে সলিউয়েবল ও নন-সলিউয়েবল দুই ধরনের ফাইবার রয়েছে। সলিউয়েবল ফাইবার ব্লাড সুগার ও কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখে। আর নন-সলিউয়েবল ফাইবার হজমের সমস্যা কোষ্ঠকাঠিন্য দূর করে।

নাশপাতির মধ্যে রয়েছে ভিটামিন সি। ত্বকের উজ্জ্বলতা বাড়াতে নাশপাতি খেতে পারেন। ত্বকে বলিরেখার সমস্যা কমাতে সাহায্য করে নাশপাতি। অন্যদিকে, রোগ প্রতিরোধ ক্ষমতা আরো মজবুত করার জন্য রোজ পাতে একটি নাশপাতি রাখতে পারেন। 

নাশপাতির মধ্যে রয়েছে পটাশিয়াম, যা খেয়াল রাখে আমাদের হৃদযন্ত্রের। কমায় ব্লাড প্রেশার ও কোলেস্টেরলের মাত্রা। কোলেস্টেরলের মাত্রা কম থাকলে আমাদের শরীরে ভালোভাবে রক্ত সঞ্চালন প্রক্রিয়া সম্পন্ন হয়। তার ফলে কমে হার্ট অ্যাটাক, স্ট্রোক হওয়ার ঝুঁকি। 

দৃষ্টিশক্তি ভালো করতে কাজে লাগে নাশপাতি। রোজ একটা করে ফল খেলে উপকার পাবেন। অ্যান্টি-অক্সিডেন্টও বেশ ভালো পরিমাণেই রয়েছে নাশপাতির মধ্যে।

তবে খুব বেশি পরিমাণে নাশপাতি খেলে হজমের সমস্যা দেখা দিতে পারে। যেমন- এমনিতে নাশপাতি খেলে ওজন কমে। তবে যেহেতু এই ফলে ক্যালরির পরিমাণ খুব কম নয়, তাই বেশি পরিমাণে খেলে ওজন বাড়তে বাধ্য। তাই স্বাস্থ্য ভালো রাখতে নিয়মিত নাশপাতি খেলেও পরিমিত পরিমাণে খেতে হবে।

সূত্র : এবিপি লাইভ


......সংগৃহীত ছবি