Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Thursday , ২৪ এপ্রিল ২০২৫ | ১২:৪৯ অপরাহ্ন

আজ কাতার বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা দেবেন

অনলাইন ডেস্ক : ২৪ এপ্রিল ২০২৫

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আজ কাতার বিশ্ববিদ্যালয়ে অনুপ্রেরণামূলক বক্তৃতা দেবেন। বক্তৃতায় তিনি তার ‘তিন শূন্য’ তত্ত্বের ওপর আলোকপাত করবেন ।

আজ বৃহস্পতিবার স্থানীয় সময় সকালে কাতার বিশ্ববিদ্যালয়ের বি২৩৯ মিলনায়তনে ‘তিন শূন্যের একটি বিশ্ব নির্মাণ: শূন্য নেট কার্বন নির্গমন, শূন্য সম্পদ মজুদ এবং শূন্য বেকারত্ব’ শীর্ষক বক্তৃতার অধিবেশনটি অনুষ্ঠিত হবে।

পরে প্রধান উপদেষ্টা তার চার দিনের কাতার সফরের শেষ দিনে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম আল সানির সাথে দ্বিপক্ষীয় বৈঠক করবেন।

বৈঠকটি প্রধানমন্ত্রীর কার্যালয়ে সকাল ১০টা ৫০ মিনিট থেকে ১১টা ২০ মিনিট (দোহা সময়) পর্যন্ত অনুষ্ঠিত হবে।

এতে পররাষ্ট্র উপদেষ্টা মো: তৌহিদ হোসেন, জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান, প্রধান উপদেষ্টার কার্যালয়ের এসডিজি-বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ উপস্থিত থাকবেন।

প্রধান উপদেষ্টা ..... সংগৃহীত ছবি