Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Saturday , ২৬ এপ্রিল ২০২৫ | ১১:৩৮ পূর্বাহ্ন

অটোরিকশা ও পিকআপের সংঘর্ষ,নিহত ৫

অনলাইন ডেস্ক : ২৬ এপ্রিল ২০২৫

রাঙামাটি-চট্টগ্রাম মহাসড়কের রাবার বাগান এলাকায় পিকআপ ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। এছাড়া একজন আহত হয়েছেন। 

শনিবার (২৬ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে কাউখালী উপজেলার রাবার বাগান এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সোহাগ বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলের দিকে রওনা হয়েছে। লাশ উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে প্রেরণ করা হবে বলে তিনি জানান। 

.....সংগৃহীত ছবি