Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Saturday , ২৬ এপ্রিল ২০২৫ | ০৫:১৭ অপরাহ্ন

বিশ্ব মেধা সম্পদ দিবস ২০২৫ উদযাপন উপলক্ষ্যে রুয়েটে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: ২৬ এপ্রিল ২০২৫

আজ ২৬ এপ্রিল পালিত হচ্ছে বিশ্ব মেধা সম্পদ দিবস (World Intellectual Property Day)। বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে বাংলাদেশেও একযোগে পালিত হচ্ছে দিবসটি। প্যাটেন্ট, ট্রেডমার্ক কিংবা কপিরাইট বিষয়ে সচেতনা বাড়াতে ১৯৯৯ সালের অক্টোবর মাসে ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন (ডব্লিউআইপিও) জাতিসংঘের সাধারণ পরিষদে মেধা সম্পদ দিবস পালনের সিদ্ধান্ত নেয়। এ জন্য ২৬ এপ্রিল তারিখটি বেছে নেওয়া হয়। কারণ ১৯৭০ সালের এই দিনে ডব্লিউআইপিও প্রতিষ্ঠা হয়। 

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)-এর উদ্যোগে আজ শনিবার সকালে বিশ্ব মেধা সম্পদ দিবস ২০২৫ উপলক্ষ্যে এক বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়। সকাল সাড়ে ১০ টায় রুয়েটের প্রশাসনিক ভবনের সামনে থেকে উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক-এর নেতৃত্বে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি প্রশাসনিক ভবনের সামনে থেকে শুরু হয়ে ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়। র‌্যালিতে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আরিফ আহম্মদ চৌধুরী সহ বিভিন্ন অনুষদের ডীন, সকল পরিচালক, বিভাগীয় প্রধান, দপ্তর ও শাখা প্রধান, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ প্রমুখ অংশগ্রহণ করেন।

বিশ্ব মেধা সম্পদ দিবস ২০২৫ উপলক্ষ্যে উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক বলেন, মেধাসম্পদ বর্তমান বিশ্বে অর্থনৈতিক প্রবৃদ্ধি, সামাজিক উন্নয়ন এবং প্রযুক্তিনির্ভর জ্ঞানভিত্তিক সমাজ গঠনে অপরিহার্য একটি উপাদান। সকল সৃজনশীল শিল্পের মৌলিকত্ব ও উদ্ভাবন সংরক্ষণে মেধাস্বত্ব রক্ষা করা অত্যন্ত জরুরি। তিনি এ ধরনের আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে মেধাসম্পদ বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং উদ্ভাবনী চিন্তাধারার বিকাশে উৎসাহ জোগানোর প্রত্যয় ব্যক্ত করেন। 


আজ ২৬ এপ্রিল পালিত হচ্ছে বিশ্ব মেধা সম্পদ দিবস (World Intellectual Property Day)।