Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Wednesday , ৩০ এপ্রিল ২০২৫ | ০২:১৭ অপরাহ্ন

রুয়েটে প্রকৌশলীদের ন্যায্য অধিকার আদায়ে বিক্ষোভ ও মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক: ৩০ এপ্রিল ২০২৫

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)-এর শিক্ষার্থীরা প্রকৌশলীদের প্রতি বৈষম্য নিরসন ও তিন দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে আবারও বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।

মঙ্গলবার (৩০ এপ্রিল) সকাল ১০টা ৩০ মিনিটে ‘প্রকৌশলী অধিকার আন্দোলন, রুয়েট’-এর ব্যানারে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে এ কর্মসূচি শুরু হয়। এরপর শিক্ষার্থীরা ক্যাম্পাসজুড়ে মিছিল ও বিক্ষোভ প্রদর্শন করেন।

শিক্ষার্থীরা দাবি করেন—

১. বিএসসি ডিগ্রি ছাড়া কেউ যেন ‘ইঞ্জিনিয়ার’ পদবি ব্যবহার না করতে পারে—এই মর্মে আইন পাশ করে গেজেট প্রকাশ করতে হবে।  

২. ১০ম গ্রেডের উপ-সহকারী প্রকৌশলী পদে বিএসসি ও ডিপ্লোমাধারী উভয়কেই পরীক্ষার মাধ্যমে অংশগ্রহণের সুযোগ দিতে হবে।  

৩. ৯ম গ্রেডে সহকারী প্রকৌশলী পদে প্রবেশের জন্য কেবল বিএসসি ডিগ্রিধারীদের মেধাভিত্তিক পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণ হতে হবে; কোনো কোটা বা বিকল্প পদ দিয়ে পদোন্নতির সুযোগ থাকবে না।

যন্ত্রকৌশল বিভাগের শিক্ষার্থী তানজিমুল ইসলাম বলেন, “দীর্ঘদিন ধরে আমরা প্রকৌশলীদের অধিকার নিয়ে আন্দোলন করছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে।”

আরেক শিক্ষার্থী মেহরান আল বান্না ইউশা বলেন, “আজ আইইবি-এর সঙ্গে রুয়েট প্রতিনিধিদের গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে। আমরা এই কর্মসূচির মাধ্যমে সেই বৈঠকের প্রতি আমাদের সংহতি প্রকাশ করছি।”

সমাবেশে শিক্ষার্থীরা আরও জানান, দক্ষতা ও ন্যায্যতার ভিত্তিতে পদোন্নতি নিশ্চিত না হওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত থাকবে।


রুয়েটে প্রকৌশলীদের ন্যায্য অধিকার আদায়ে বিক্ষোভ ও মানববন্ধন