
রাজশাহীর দড়িখর্বনা রেল ক্রসিংয়ের পাশের ড্রেন থেকে অজ্ঞাত নামা এক ব্যাক্তির লাশ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ । ২ মে, সকালে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, ড্রেনটিতে সকালে চোখে পড়ে ড্রেনে ভেসে থাকা মরদেহটি।পরে বিষয়টি রেলওয়ে থানায় খবর দেওয়া হয়।পরে পুলিশ ঘটনা স্থলে এসে স্থানীয়দের সহযোগীতায় মরদেহটি উদ্ধার করে। তবে মরদেহের পরিচয় সনাক্ত বা মৃত্যুর কারণ জানা যায়নি।
স্থানীয়রা বলছেন,এই মৃত্যু কি নিছক দুর্ঘটনা, না কি কোনো হত্যাকাণ্ডের প্রমাণ লুকিয়ে আছে এই ড্রেনের পানির নিচে?