Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Friday , ০২ মে ২০২৫ | ০৪:২৪ অপরাহ্ন

ওস্তাদ জাহাঙ্গীর রিসোর্টে 'ট্যুরিজম এন্ড ফিল্ম ফেস্টিভ্যাল ও সম্মাননা অনুষ্ঠান' ২ মে

আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার ০২ মে ২০২৫

গ্লোবাল এভিয়েশন অ্যান্ড টুরিজম জার্নালিস্ট এসোসিয়েশন ও ফিল্ম স্টার ক্লাব এর উদ্যোগে 'ট্যুরিজম অ্যান্ড ফিল্ম ফেস্টিভ্যাল ও সম্মাননা প্রদান' অনুষ্ঠান ২ মে শুক্রবার বিকেল ৫টায় অনুষ্ঠিত হবে। এদিন কক্সবাজার কলাতলির ওস্তাদ জাহাঙ্গীর রিসোর্ট মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন কেন্দ্রীয় বিএনপির মৎস্যজীবী বিষয়ক সম্পাদক, সাবেক সাংসদ লুৎফর রহমান কাজল। 

বিশেষ অতিথি থাকবেন বাংলাদেশ বিমান এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. মোঃ সাফিকুর রহমান, সাবেক মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পার্সোনাল ফটোগ্রাফার, এনটিভির পরিচালক আলহাজ্ব মোঃ নুরুদ্দিন আহমেদ, ফিল্ম স্টার ক্লাব এর চেয়ারম্যান চিত্রনায়ক ওস্তাদ জাহাঙ্গীর আলম, চিত্রনায়িকা রোজিনা, চিত্রনায়িকা মাসুকা নাসরিন রাকা, ওয়ার্ল্ড ট্রাভেলার্স ক্লাবের প্রেসিডেন্ট তৌহিদা সুলতানা রুনু, কক্সবাজার হোটেল রিসোর্ট মালিক সমিতির সাধারণ সম্পাদক মুকিম খান, কুয়াকাটা হোটেল-মোটেল ওনার্স এসোসিয়েশন এর সভাপতি এম এ মোতালেব শরীফ, চ্যানেল আই এর মহাব্যবস্থাপক কবি রাজু আলীম ও ইউএস-বাংলা এয়ারলাইন্সের জেনারেল ম্যানেজার মোঃ কামরুল ইসলাম। 

সঞ্চালনা করবেন সাংবাদিক ও মানবাধিকার ব্যক্তিত্ব মোঃ মঞ্জুর হোসেন ঈসা। 

সভাপতিত্ব করবেন গ্লোবাল এভিয়েশন অ্যান্ড টুরিজম জার্নালিস্ট এসোসিয়েশন এর মহাসচিব সালাম মাহমুদ। 

ওস্তাদ জাহাঙ্গীর রিসোর্টে 'ট্যুরিজম এন্ড ফিল্ম ফেস্টিভ্যাল ও সম্মাননা অনুষ্ঠান' ২ মে