Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Sunday , ২১ জানুয়ারি ২০২৪ | ১২:২০ অপরাহ্ন

কক্সবাজারে গাজা সহ চাচা-ভাতিজা গ্রেফতার

আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার ২১ জানুয়ারি ২০২৪

গোপন সংবাদের ভিত্তিতে ৯ এপিবিএন, চট্টগ্রাম এর 'অপারেশন ও ইন্টিটেলিজেন্স টিম' মাদক বিরোধী অভিযান পরিচালনা করেছে।

গতকাল বিকাল ৩ ঘটিকায় পরিচালিত অভিযানে সিএমপি চান্দগাও থানাধীন রাহাত্তারপুল মোঃ ইদ্রিসের ছেলে একাধিক মাদক মামলার পলাতক আসামী চিহ্নিত মাদক ব্যবসায়ী মোঃ সামছুল আলম (৪০) ও তার ভাতিজা মোঃ ইব্রাহিমের ছেলে মোঃ ইসমাইল মালিক (২৪)'কে চান্দগাও থানাধীন রাহাত্তারপুল কেবি আমান আলী রোড সংলগ্ন কালু সওদাগর এর বাড়ির সামনে হতে ১ কেজি গাজা সহ গ্রেফতার করা হয়।

ধৃত আসামী সামছুল এর বিরুদ্ধে বিজ্ঞ আদালতে ২টি মামলা বিচারাধীন আছে। আটক আসামীদের বিরুদ্ধে সিএমপি চান্দগাও থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রজু করা হয়েছে।


ছবি