Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Monday , ০৫ মে ২০২৫ | ০৬:৪৬ অপরাহ্ন

নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকের শ্রদ্ধান্জলি

ছোটন সরদার ০৫ মে ২০২৫

জাতীয় আদিবাসী পরিষদের নবনির্বাচিত সভাপতি গনেশ মার্ডি ও সাধারণ সম্পাদক বিমল চন্দ্র রাজোয়াড়, সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি অনিল মারান্ডির সমাধীতে  শ্রদ্ধান্জলি জানিয়েছেন ।  ৫মে সোমবার সকাল আটটায়  গোদাগাড়ীর লালমাটি পাঁচগাছিয়া সমাধীস্থলে এই শ্রন্ধান্জলি জানান এই নবনির্বাচিত কেন্দ্রীয় নেতা । সম্প্রতি ৩ মে শনিবার রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে কেন্দ্রীয় সম্মেলনে নির্বাচিত হন তারা । শ্রদ্ধান্জলি নিবেদনের সময় গোদাগাড়ী উপজেলার সভাপতি রবিন হেম্ব্রম ও সদস্য লালন হেম্ব্রম, প্রয়াত প্রতিষ্ঠাতা সভাপতির ছেলে নির্মল মারান্ডি ও স্থানীয়  ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন । পর্যায়ক্রমে আলফ্রেড সরেন,প্রয়াত সাধারণ সম্পাদক সবীন মুন্ডা,প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সুরেন্দ্রনাথ সরদারের সমাধীস্থলে শ্রদ্ধান্জলি জানাবেন বলে জানান এই সংগ্রামী নেতারা।


নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকের শ্রদ্ধান্জলি