Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Tuesday , ০৬ মে ২০২৫ | ০৭:২২ অপরাহ্ন

মোটরসাইকেল সড়ক দুর্ঘটনায় এক আরোহী নিহত

অনলাইন ডেস্ক : ০৬ মে ২০২৫

টাঙ্গাইলের কালিহাতীতে সড়ক দুর্ঘটনায় রাব্বি (১৮) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন তার দুই বন্ধু। মঙ্গলবার (৬ মে) সকাল ১১টার দিকে টাঙ্গাইল শালগ্রামপুর আঞ্চলিক সড়কের উপজেলার বল্লা ইউনিয়নের কাজিবাড়ী গোরস্তান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাব্বি কালিহাতী উপজেলার রামপুর এলাকার সরোয়ার হোসেনের ছেলে।

তিনি দেশের বাহিরে যাওয়ার প্রস্তুতি নিয়েছিলেন। 

আহতরা হলেন মোটরসাইকেল আরোহী একই এলাকার মন্টু মিয়ার ছেলে ইফাত (২০) এবং ইমান আলীর ছেলে জাহিদ (১৫)। তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানায়, মঙ্গলবার সকাল ১১টার দিকে তিন বন্ধু একটি মোটরসাইকেলে করে কাজিবাড়ী থেকে রামপুর যাওয়ার পথে গতি বেশি থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে যান।

এতে তিনজন গুরুতর আহত হয়। পরে তাদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসা চলাকালে রাব্বি মারা যান। অপর দুই বন্ধুর অবস্থাও আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম ভূঁইয়া বলেন, মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে গিয়ে একজনের মৃত্যু হয়েছে।

অপর দুজনকে ঢাকায় পাঠানো হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ সদস্যদের পাঠানো হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

.....সংগৃহীত ছবি