Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Monday , ১২ মে ২০২৫ | ০৩:১৪ অপরাহ্ন

শুভাঢ্যা খাল খননের কাজ করবে সেনাবাহিনী

নিজস্ব প্রতিবেদক: ১২ মে ২০২৫

আর্থিক সাশ্রয়ের জন্য এবার কেরানীগঞ্জের শুভাঢ্যা খাল খননের কাজ করবে সেনাবাহিনী, জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। একবছর মেয়াদি এ খাল খনন প্রকল্প শুরু হবে চলতি বছরের জুনে। এতে ব্যয় হবে ৩১৭ কোটি টাকা। সোমবার (১২ মে) সকালে দক্ষিণ কেরাণীগঞ্জের শুভাঢ্যা খাল পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন তিনি। 

পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা বলেন, “অনেক জায়গায় খালের অস্তিত্ব বিলীন হয়ে গিয়েছে, বর্জ্যের স্তুপ তৈরি হয়েছে। ফলে খালকে পুনরুদ্ধার করা একটি বড় চ্যালেঞ্জের কাজ।”  খাল পুনরুদ্ধার এবং পরিষ্কারে এলাকাবাসীকেও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।তিনি আরও বলেন, “আর্থিক সাশ্রয় নিশ্চিত করতে এবার কেরানীগঞ্জের শুভাঢ্যা খাল খননের দায়িত্ব সেনাবাহিনীকে দেওয়া হবে। ৩১৭ কোটি টাকা ব্যয়ে একবছর মেয়াদি এই প্রকল্পটি চলতি বছরের জুনে শুরু হবে। 

.....সংগৃহীত ছবি