Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Tuesday , ১৩ মে ২০২৫ | ০৪:২৩ অপরাহ্ন

শরীয়তপুর সদর হাসপাতালে অভিযানের খবরে সটকে পড়লেন দালালরা

অনলাইন ডেস্ক ১৩ মে ২০২৫

শরীয়তপুর সদর হাসপাতালে রোগী হয়রানি ও দালালচক্রের দৌরাত্ম্য রোধে অভিযান চালিয়েছে জেলা গোয়েন্দা ও পালং থানা পুলিশ। তবে অভিযানের খবরে টের পেয়ে হাসপাতালের আশপাশের এলাকা থেকে সটকে পড়েন দালালরা।

মঙ্গলবার (১৩ মে) দুপুর ১টার দিকে জেলা ডিবি পুলিশের পরিদর্শক মোহাম্মদ আবু বক্কর ও পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিনের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।

জানা গেছে, দীর্ঘদিন ধরে শরীয়তপুর সদর হাসপাতালে দালালদের দৌরাত্ম্য বাড়ছে। অভিযোগ রয়েছে, হাসপাতালে কতিপয় চিকিৎসক ও তাদের অসাধু সহকারীদের দ্বারা পরিচালিত হচ্ছে এসব সিন্ডিকেট। আর তাদের পছন্দসই ক্লিনিক থেকে পরীক্ষা না করালে সরকারি হাসপাতালে চিকিৎসা দেননা এসব চিকিৎসক। ফলে তাদের কাছে জিম্মি হয়ে পড়ছেন চিকিৎসা নিতে আসা সাধারণ রোগীরা। বিষয়টি পুলিশকে অবহিত করা হলে জেলা পুলিশ সুপার নজরুল ইসলামের নির্দেশনায় অভিযান চালানো হয়। অভিযানের খবরে হাসপাতালের আশপাশের এলাকা থেকে সটকে পরেন দালালরা। এ কারণে অভিযান চলাকালীন হাসপাতাল চত্বরে কোনো দালালকে পাওয়া যায়নি।


ছবি