Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Monday , ২২ জানুয়ারি ২০২৪ | ১১:৪৬ পূর্বাহ্ন

নিয়ামতপুরে মজুদ বিরোধী অভিযানে দুই ব্যবসায়ীকে জরিমানা

নিয়ামতপুর(নওগাঁ) প্রতিনিধি ২২ জানুয়ারি ২০২৪

নওগাঁর নিয়ামতপুরে অবৈধভাবে ধান-চাল মজুদ করার অপরাধে  অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। সোমবার বিকেলে 

অভিযানে উপজেলার রসুলপুর ইউনিয়নের দামপুরা বাজারে জাহাঙ্গীর শেখকে ৮০ হাজার ও সন্ধ্যায় নিমদীঘি বাজারে রুহুল আমিনকে ১ লক্ষ টাকা জরিমানা করেন ইউএনও(ভারপ্রাপ্ত) ও  সহকারী কমিশনার (ভূমি) রূপম কুমার দাস।

ইউএনও(ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) রূপম কুমার দাস বলেন, অবৈধভাবে ধান ও চাল মজুদের সংবাদ পেলেই অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযানে আজ দু'জন ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে এবং দুই দিনের মধ্যে ধান বিক্রি করতে বলা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি। 

অভিযানে আরও উপস্থিত ছিলেন উপজেলা খাদ্যনিয়ন্ত্রক পারভেজ আনোয়ার, গোয়েন্দা সংস্থার সদস্য ও থানা পুলিশের সদস্যগণ।

নিয়ামতপুরে মজুদ বিরোধী অভিযানে দুই ব্যবসায়ীকে জরিমানা