Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Monday , ১৯ মে ২০২৫ | ১২:০৪ অপরাহ্ন

গোমস্তাপুরে হরিনাম যজ্ঞানুষ্ঠানের শুভ উদ্বোধন

শাহারিয়া শাহাদাৎ,রিপোর্টার চাঁপাইনবাবগঞ্জ ১৯ মে ২০২৫

চাঁপাইনবাবগঞ্জ গোমস্তাপুরে ২৪ প্রহর ব্যাপী শ্রী শ্রী হরিনাম যজ্ঞানুষ্ঠানের শুভ উদ্বোধন। ১৯৭১ সালের ২০ এপ্রির গোমস্তাপুর  ইউনিয়নের হিন্দু সম্প্রদায়ের ৩৫ জন ব্যক্তি পাক-হানাদার বাহিনী কর্তৃক নিহত হন। উক্ত নিহত ব্যক্তিদের আত্মার শান্তি ও বিশ্ব শান্তি কামনায় রবিবার রাতে হরিনাম যজ্ঞানুষ্ঠান শুভ উদ্বোধন করা হয়েছে। গোমস্তাপুর কামার পাড়া শ্রী শ্রী দুর্গা স্মৃতি মন্দির কমিটি আয়োজন করেন। যজ্ঞা অনুষ্ঠান শুভ উদ্বোধন করেন যজ্ঞানুষ্ঠান পরিচালনা কমিটির প্রধান পৃষ্ঠপোষক অবসরপ্রাপ্ত শিক্ষক সুকুমার রঞ্জন দাশের সহধর্মিণী সৌদামিনী দাশ।


১৯৭১ সালের নিহতদের প্রতি ও ইভারাণী সরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মন্দির কমিটি সভাপতি কমল চক্রবর্তী। সাধারণ সম্পাদক বাবু অশোক কুমার দাস এর সঞ্চালনায় শুভ উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্যে রাখেন বাংলাদেশ সচিবালয়ের কৃষি মন্ত্রণালয়ের অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব কমলা রঞ্জন দাশ, বিশিষ্ট সমাজসেবক মঙ্গল দত্ত, সমাজসেবক রাজকুমার মন্ডলসহ অন্যান্যরা। হরিনাম যজ্ঞা অনুষ্ঠানে ৫টি দল অংশগ্রহণ করেছেন। দলগুলো হলো ঢাকা তাঁতি বাজার প্রীতম মণ্ডল, বগুড়া প্রণতি দেবী, নওগাঁ প্রদীপ চক্রবর্তী, নওগাঁ সজীব দাস ও নওগাঁ নাম কীর্তন।


চাঁপাইনবাবগঞ্জ গোমস্তাপুরে ২৪ প্রহর ব্যাপী শ্রী শ্রী হরিনাম যজ্ঞানুষ্ঠানের শুভ উদ্বোধন।