Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Thursday , ২২ মে ২০২৫ | ১২:৩৬ অপরাহ্ন

নতুনদের ক্যারিয়ার গড়ার সুযোগ দিচ্ছে বেসরকারি ব্যাংক

অনলাইন ডেস্ক ২২ মে ২০২৫

ইস্টার্ন ব্যাংক পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকটি ট্রেইনি রিলেশনশিপ অফিসার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। আজ ২২ মে থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ৩১ মে পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক ৩১ হাজার টাকা বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: ইস্টার্ন ব্যাংক পিএলসি

পদের নাম: ট্রেইনি রিলেশনশিপ অফিসার

পদসংখ্যা: নির্ধারিত নয় 

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি

অন্যান্য যোগ্যতা: ইংরেজি ও বাংলায় মৌখিক ও লিখিত যোগাযোগ দক্ষতা। অনলাইন সফটওয়্যার মডিউল এবং এমএস অফিস প্যাকেজে কাজ করার জন্য পর্যাপ্ত কম্পিউটার দক্ষতা।

অভিজ্ঞতা: প্রয়োজন নেই 

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে 

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

বয়সসীমা: উল্লেখ নেই 

কর্মস্থল: দেশের যেকোনো জায়গায়

বেতন: ৩১,০০০ টাকা (মাসিক) 

অন্যান্য সুবিধা: ইবিএল নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ সময়: ৩১ মে ২০২৫

.....সংগৃহীত ছবি