Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Tuesday , ২৩ জানুয়ারি ২০২৪ | ০৯:২০ পূর্বাহ্ন

পবায় দারিদ্র সমাজ উন্নয়ন সংস্থা’র শীতবস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদক ২৩ জানুয়ারি ২০২৪

রাজশাহীর পবায় অরাজনৈতিক ও সেবামূলক সামাজিক সংগঠন দারিদ্র সমাজ উন্নয়ন সংস্থা’র উদ্যোগে মঙ্গলবার (২৩ জানুয়ারী) বেলা ১১টায় নওহাটাস্থ সংস্থা’র কার্যালয়ে অসহায় ও দুস্থ শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।

অত্র সংস্থা’র সভাপতি আব্দুস সালাম এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রাজশাহী জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ও পবা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো; ওয়াজেদ আলী খাঁন, বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার জাহিদ হাসান রাসেল।

এসময় উপস্থিত ছিলেন অত্র সংস্থা’র সাধারণ সম্পাদক এনামুল হক, কোষাধ্যক্ষ দেলোয়ার হোসেন, নির্বাহী সদস্য সাধন আলী প্রমুখ।

পবায় দারিদ্র সমাজ উন্নয়ন সংস্থা’র শীতবস্ত্র বিতরণ