Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Thursday , ২২ মে ২০২৫ | ০৫:৪৮ অপরাহ্ন

চার দফা দাবি নিয়ে রাজশাহীতে ঔষধ ব্যবসায়ীদের মানববন্ধন

রাজশাহী প্রতিনিধি ২২ মে ২০২৫

অষুধ ব্যবসায়ীদের চার দফা দাবী আদায়ে সারাদেশে বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগ্রিস্টস্ সমিতি’র আহ্বানে রাজশাহীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে। বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগ্রিস্টস্ সমিতি রাজশাহী জেলা শাখা এ আয়োজন করে।

বৃহস্পতিবার নগরীর লক্ষিপুরে আধা ঘন্টা সকল ওষুধের দোকান বন্ধ রেখে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

তাদের দাবী চারদফা সমূহ হচ্ছে,

ঔষধ বিক্রয় কমিশন বৃদ্ধি করতে হবে।

মেয়াদ উত্তীর্ণ ঔষধ দ্রুত সময়ের মধ্যে ফেরত নেওয়া এবং প্রতিস্থাপন করতে হবে।

ড্রাগ লাইসেন্সবিহীন ফার্মেসীতে ঔষধ কোম্পানী কর্তৃক ঔষধ সরবরাহ বন্ধ করতে হবে।

সকল ঔষধের মূল্য সরকার কর্তৃক নির্ধারন করতে হবে।



রাজশাহীতে ঔষধ ব্যবসায়ীদের মানববন্ধন