Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Saturday , ২৪ মে ২০২৫ | ০৯:১৫ অপরাহ্ন

রোববার যমুনায় সর্বদলীয় বৈঠক

অনলাইন ডেস্ক : ২৪ মে ২০২৫

দেশের পরিবর্তিত পরিস্থিতিতে সর্বদলীয় বৈঠক ডেকেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। রোববার (২৫ মে) বিকেলে তাঁর সরকারি বাসভবন যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হবে। 

শনিবার (২৪ মে) বিভিন্ন দলের নেতাদের ফোন করে আমন্ত্রণ জানানো হচ্ছে। সূত্র জানিয়েছে, বৈঠকে জুলাই গণঅভ্যুত্থানের পক্ষে থাকা সব রাজনৈতিক দলের একজন করে প্রতিনিধিকে আমন্ত্রণ জানানো হয়েছে।

বৈঠকে আমন্ত্রণ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। তিনি বলেন, আগামীকাল আমরা ৫টায় যাবো যমুনায়। সেখানে যেতে আমাদের আমন্ত্রণ জানিয়েছেন উপদেষ্টা আদিলুর রহমান খান।

বৈঠক একসঙ্গে হবে নাকি আলাদা, বিষয়টি জানা যায়নি। তবে আমন্ত্রণের ধরণ দেখে ধারণা করা হচ্ছে, আলাদাভাবে বৈঠক হতে পারে।

যদিও আজ সন্ধ্যায় বিএনপি ও জামায়াত পৃথকভাবে কথা বলবেন প্রধান উপদেষ্টা। বৈঠকটি দল দুটির আবেদনের পরিপ্রেক্ষিতে হচ্ছে। বিএনপি-জামায়াতের পর রাতেই জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের সঙ্গেও বসার কথা রয়েছে প্রধান উপদেষ্টার।

সংগৃহীত ছবি