Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Monday , ২৬ মে ২০২৫ | ১১:১১ পূর্বাহ্ন

ভূমি ব্যবস্থাপনায় এখন স্বচ্ছতা, গতি আর নাগরিকবান্ধব প্রযুক্তির সমন্বয়

আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার ২৬ মে ২০২৫

সারা দেশের সাথে তাল মিলিয়ে কক্সবাজারের ৯টি উপজেলাতে একসাথে শুরু হয়েছে ৩ দিনব্যাপী (২৫-২৭ মে) ভূমি মেলা ২০২৫।  

রোববার ২৫ মে কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে ভূমি মেলা উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নিজাম উদ্দিন আহমেদ।

এসময় কক্সবাজার সদর উপজেলা ও ঈদগাঁও উপজেলার উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।

ভূমি মন্ত্রণালয় চালু করেছে একের পর এক জনবান্ধব সেবা। এসব সেবার মধ্যে রয়েছে 'অনলাইনে নামজারি, খতিয়ান ও ম্যাপ, মোবাইল পেমেন্টে ভূমি উন্নয়ন কর, ১৬১২২ হটলাইনে সেবা ও পরামর্শ, ভূমি পিডিয়া ও AI-চালিত চ্যাটবট, ইউনিয়ন পর্যায়ে আধুনিক ভূমি অফিস, ডিজিটাল ম্যাপ, স্মার্ট খতিয়ান, সেবা কেন্দ্র।'

'ভূমি ব্যবস্থাপনায় এখন স্বচ্ছতা, গতি আর নাগরিকবান্ধব প্রযুক্তির সমন্বয়!' ভূমি সেবা সহজে গ্রহণে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করা হয়।
সারা দেশের সাথে তাল মিলিয়ে কক্সবাজারের ৯টি উপজেলাতে একসাথে শুরু হয়েছে ৩ দিনব্যাপী (২৫-২৭ মে) ভূমি মেলা ২০২৫।