Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Monday , ২৬ মে ২০২৫ | ০১:৫৩ অপরাহ্ন

৭ মামলার আসামি 'বুলেট' র‌্যাবের হাতে গ্রেফতার

আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার ২৬ মে ২০২৫

কক্সবাজারের চাঞ্চল্যকর ছিনতাই, ডাকাতির প্রস্তুতি ও অস্ত্রসহ ৭ মামলার আসামি মো: শাহিন প্রকাশ বুলেটকে গ্রেফতার করেছে র‌্যাব ১৫।

বিজয়বাংলা নিউজকে র‌্যাব জানিয়েছে, রোববার রাতে র‌্যাব-১৫ সিপিএসসি এর আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে কক্সবাজার লালদিঘীর পাড় প্রধান সড়কের বিলকিস মার্কেট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। পরিচালিত অভিযানে আঞ্চলিক পর্যায়ের চাঞ্চল্যকর অপরাধী অস্ত্র, ডাকাতি, ছিনতাইসহ ৭টির অধিক মামলার আসামি মোঃ শাহিন প্রকাশ বুলেটকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।

গ্রেফতার মোঃ শাহিন প্রকাশ বুলেট (২৭), পিতা- মোঃ হানিফ, টেকনাইফ্যা পাহাড়, দক্ষিণ রুমালিয়ারছড়া, কক্সবাজার পৌরসভায় বসবাসকারী। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণে কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।


৭ মামলার আসামি 'বুলেট' র‌্যাবের হাতে গ্রেফতার