Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Wednesday , ২৮ মে ২০২৫ | ১১:২২ পূর্বাহ্ন

ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি নিয়োগ

অনলাইন ডেস্ক ২৮ মে ২০২৫

ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি টেরিটরি সেলস ম্যানেজার (লিফট) পদে একাধিক জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গতকাল ২৭ মে থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২৬ জুন পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও টি/এ, মোবাইল বিল, পারফরম্যান্স বোনাস, লাভের ভাগ, প্রভিডেন্ট ফান্ড, প্রতি বছর বেতন বৃদ্ধি, বছরে ২টি উৎসব বোনাসসহ প্রতিষ্ঠানটির নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি

পদের নাম: টেরিটরি সেলস ম্যানেজার (লিফট)

পদসংখ্যা: নির্ধারতি নয় 

শিক্ষাগত যোগ্যতা: বিবিএ/বিএসসি

অন্যান্য যোগ্যতা: এসকেলেটর/লিফট বিষয়ে জ্ঞান থাকতে হবে। 

অভিজ্ঞতা: কমপক্ষে ২ থেকে ৪ বছর, তবে অভিজ্ঞতা না থাকলেও আবেদন করতে পারবেন আগ্রহীরা।

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে 

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) 

বয়সসীমা: সর্বোচ্চ ৩২ বছর 

কর্মস্থল: দেশের যেকোনো স্থানে 

বেতন: আলোচনা সাপেক্ষে 

অন্যান্য সুবিধা: টি/এ, মোবাইল বিল, পারফরম্যান্স বোনাস, লাভের ভাগ, প্রভিডেন্ট ফান্ড, প্রতি বছর বেতন বৃদ্ধি, বছরে ২টি উৎসব বোনাস। 

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ সময়: ২৬ জুন ২০২৫

...সংগৃহীত ছবি