Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Saturday , ৩১ মে ২০২৫ | ১১:৩৫ পূর্বাহ্ন

গাজীপুরের অতিরিক্ত ডিআইজির বাসায় ডাকাতি

নিজস্ব প্রতিবেদক: ৩১ মে ২০২৫

গাজীপুরের কালিয়াকৈরে অতিরিক্ত ডিআইজি (রেলওয়ের হেড কোয়ার্টারে কর্মরত) আবিদা সুলতানার বাসায় ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার (৩০ মে) রাত তিনটার দিকে উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের ঠেঙ্গারবান্দ এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, ডাকাতরা প্রায় ১০ ভরি স্বর্ণালংকার, নগদ ২ লাখ ও ১টি মোবাইল সেট নিয়ে গেছে। ভুক্তভোগী আবিদা সুলতানা বলেন, এ ঘটনায় থানায় অভিযোগের প্রস্তুতি চলছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

....সংগৃহীত ছবি